Khan Infotech

খান ইনফোটেক ২০২১ সালে প্রতিষ্ঠিত একটি আধুনিক ও মানসম্মত কম্পিউটার প্রশিক্ষণ প্রদানকরী প্রতিষ্ঠান। স্বল্প সময়ের মধ্যেই খান ইনফোটেক অসংখ্য শিক্ষার্থীকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলে প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আমরা বিশ্বাস করি—শিক্ষার কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। এই বিশ্বাসকে ভিত্তি করেই আমাদের প্রশিক্ষণ কার্যক্রমে ভর্তির ক্ষেত্রে কোনো বয়সসীমার বাধ্যবাধকতা রাখা হয়নি। যে কেউ আগ্রহ ও নিষ্ঠার সাথে আমাদের প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারে।

খান ইনফোটেকে অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিংসহ বিভিন্ন যুগোপযোগী ও কর্মমুখী কোর্স পরিচালিত হয়। প্রতিটি কোর্স পরিচালনা করেন দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার প্রশিক্ষকবৃন্দ, যারা শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবভিত্তিক জ্ঞান প্রদান করেন।

আমাদের মূল লক্ষ্য শুধু প্রশিক্ষণ প্রদান নয়—বরং শিক্ষার্থীদের প্রযুক্তি খাতে একটি সফল, টেকসই ও সম্মানজনক ক্যারিয়ার গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা করা।

(Khan Infotech, established in 2021, is a modern and professional computer training institute committed to developing skilled and self-reliant individuals for a technology-driven future.

We strongly believe that there is no age limit for learning. Therefore, our training programs are open to learners of all ages without any age restrictions.

Khan Infotech offers industry-relevant courses including Office Applications, Graphic Design, and Video Editing. Each course is conducted by qualified and experienced instructors who provide hands-on, practical training.

Our goal is not only to provide training, but also to support our students in building successful, sustainable, and respectable careers in the field of technology.)

Mission

শিক্ষার্থীদের আধুনিক তথ্য ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় গড়ে তুলে তাদেরকে আত্মনির্ভরশীল ও কর্মসংস্থান উপযোগী মানবসম্পদ হিসেবে তৈরি করা।
মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তি খাতে দক্ষ প্রজন্ম গড়ে তোলা এবং দেশের ডিজিটাল উন্নয়নে অবদান রাখা।

(To empower students with modern technology-based skills and transform them into self-reliant and job-ready professionals, contributing to national digital development through quality education.)

Vision

দেশের অন্যতম বিশ্বস্ত ও শীর্ষস্থানীয় কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এবং আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি তৈরি করে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করা।

(To become one of the most trusted and leading computer training institutes in the country by developing globally competent professionals for a technology-driven future.)

Core Values

১. মানসম্মত শিক্ষা:
আমরা সর্বোচ্চ মানের প্রশিক্ষণ ও আপডেটেড কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা অর্জনে গুরুত্ব দিই।

২. সততা ও দায়িত্ববোধ:
প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখি।

৩. শিক্ষার্থী-কেন্দ্রিকতা:
আমাদের সব পরিকল্পনা ও কার্যক্রম শিক্ষার্থীদের উন্নয়নকে কেন্দ্র করেই পরিচালিত হয়।

৪. প্রযুক্তিনির্ভর অগ্রগতি:
সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি ও নতুন দক্ষতা অন্তর্ভুক্ত করা আমাদের অঙ্গীকার।

৫. ক্যারিয়ার সহায়তা:
শুধু প্রশিক্ষণ নয়, বরং শিক্ষার্থীদের একটি সফল ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান।

(1. Quality Education: Ensuring high-standard training with updated curriculum.

2. Integrity & Professionalism: Maintaining transparency and ethical practices in all activities.

3. Student-Centered Approach: Prioritizing student growth and success.

4. Technological Advancement: Adapting to modern technologies and evolving skills.

5. Career Support: Providing guidance and support for building successful careers.)